ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১,আহত ২০

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৬০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০ জন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এই সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুত্বর আহত ব্যক্তি সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন মেন্দি ও একই গ্রামের রুয়েল মিয়ার মধ্যে জমি- জমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষে উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হন। এরমধ্যে মোবারক হোসেন মেন্দির পক্ষে আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫) ও রুয়েল মিয়ার পক্ষের খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬) ও লুৎফর মিয়াকে (৪০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ রোববার ময়নাতদন্ত করা হবে। ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ১,আহত ২০

আপডেট সময় ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫