ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা: মধ্যনগর জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের ২৪শে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মধ্যনগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার (৫ জুন) শহীদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। শহীদ আয়াতুল্লাহর পিতা হাজী সিরাজুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অনল মিয়া, দক্ষিণ বংশীকুন্দা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফা, চামরদানী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের জালালি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাহবুর আলম (সহ-সভাপতি, দক্ষিণ বংশীকুন্দা ইউনিয়ন জামায়াত), মোসাহিদ মিয়া (বায়তুল মাল সম্পাদক, মধ্যনগর ইউনিয়ন), উপজেলা ছাত্রশিবিরের সদস্য এস এম ছাব্বির মড়ল, নাজির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতারা শহীদ আয়াতুল্লাহর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা: মধ্যনগর জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান

আপডেট সময় ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫