ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মধ্যনগর ফুটবল ফাইনাল ম্যাচ মাঠ মাতালেন ক্রীড়াপ্রেমীরা ।

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার দাতিয়াপাড়া গ্রামে আজ (১২ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ফুটবল ফাইনাল ম্যাচ। খেলাটি ঘিরে দাতিয়াপাড়া গ্রামে ছিল উৎসবের আমেজ, বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠ পরিণত হয়েছিল জনসমুদ্রে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লামাগাঁও ফুটবল দল বনাম স্বাগতিক দাতিয়াপাড়া একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ১-০ ব্যবধানে লামাগাঁও দল বিজয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
ফুটবল ম্যাচের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল। খেলাটির সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা শেখ সাইফুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক মমিনুল হক বেনু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান উদ্দিন সোহেল এবং উত্তর ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের যুবদল ও স্থানীয় নেতৃবৃন্দ।
খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং ক্রীড়া ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মধ্যনগর ফুটবল ফাইনাল ম্যাচ মাঠ মাতালেন ক্রীড়াপ্রেমীরা ।

আপডেট সময় ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫