ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দিরাই উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আটক

  • আনোয়ার হোসাইন
  • আপডেট সময় ০৫:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি :
নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সুনামগঞ্জের দিরাই উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা । পরে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। আজ রাত আড়াইটার দিকে সিলট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারুলিয়া জলমহালের দখল নিয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের সময় ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় প্রদীপ রায়কে আসামি করা হয়েছিলো। তবে পুলিশের চার্জশীটে তাকেসহ আরও কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছিলো। এছাড়া ২০২১ সালের ১৮ অক্টোবর দিরাইয়ের ভাটিপাড়া জলমহালের দখল নিয়ে সংঘর্ষের ঘটনার একজন খুন হন। এই মামলায়ও তাকে আসামি করা হয়েছিলো।
প্রদীপ রায় বিগত ১৫ বছর দিরাই শাল্লায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। নানা ঘটনায় স্থানীয়ভাবে সমালোচিতও ছিলেন তিনি। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার ভাই বিশ্বজিৎ রায় আওয়ামী লীগের মনোনয়নে দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। সরকার পতনের পর প্রদীপ রায় ও তার ভাই আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপি কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দিরাই উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আটক

আপডেট সময় ০৫:০২:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫