ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা, স্বপন মিয়া দাবি অস্বীকার

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামে সম্প্রতি একটি পুরাতন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভিডিওটি ঘিরে গ্রামের পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষ দাবি করেছে, এটি একটি পুরনো ঘটনা এবং বর্তমানে চলমান কোনো বিরোধের সাথে এর কোনো সম্পর্ক নেই।
জানা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় এক বছর আগের, যা গ্রামীণ এক সংঘাতের সময় নিরাপত্তা রক্ষার জন্য ধারণ করা হয়েছিল। ভিডিওতে কিছু ব্যক্তি আত্মরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায়, তবে তাতে কোনো প্রকার হুমকি, সহিংসতা কিংবা ভীতি প্রদর্শনের মতো আচরণ ছিল না বলেই দাবি করেছে ভিডিওতে থাকা ব্যক্তিরা।
ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পেছনে গাগলি গ্রামের স্বপন মিয়ার নাম উঠে আসে, যিনি দাবি করেন, তাকে ওই ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়েছে। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভিডিওতে থাকা পক্ষ। তারা জানান, স্বপন মিয়াকে কেন্দ্র করে সম্প্রতি গ্রামে যে বিরোধ সৃষ্টি হয়েছে, তার সঙ্গে এই পুরাতন ভিডিওর কোনো যোগসূত্র নেই।
তাদের অভিযোগ, স্বপন মিয়ার সঙ্গে যুক্ত ওয়াসিম উদ্দিন ও তার সহযোগীরা পূর্বের ভিডিওটি কাটছাঁট করে সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি পরিকল্পিত চক্রান্ত যার লক্ষ্য তাদের পরিবারের সামাজিক মর্যাদা নষ্ট করা।
তারা আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।
তারা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে। এক বিবৃতিতে তারা বলেন,
“আমরা আল্লাহর ওপর ভরসা রেখে সত্যের পক্ষে আছি। শান্তিপূর্ণভাবে সত্যের জয় কামনা করি।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পুরাতন ভিডিও নিয়ে অপপ্রচার: গাগলি গ্রামে উত্তেজনা, স্বপন মিয়া দাবি অস্বীকার

আপডেট সময় ০৭:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫