ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

২০ বছরেও হয়নি সংস্কার, বেহাল গণিগঞ্জ-বাবনিয়া সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০২:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ টু বাবনিয়া এলজিইডি’র ২ কিলোমিটার আঞ্চলিক ব্লক রাস্তার দীর্ঘদিনের বেহাল দশা এখন যেন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি এই গুরুত্বপূর্ণ সড়কটির। এতে বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী বাবনিয়া গ্রামের সেলিম, গণিগঞ্জের রিয়াজ উদ্দিন, রব্বানী, হোসাইন ও আইজুর রহমান বলেন,
“এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত মানুষ, স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী চলাফেরা করে। অথচ এত বছরেও রাস্তার দিকে কোনো নজর দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ষাকালে তো হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে।”
স্থানীয়রা জানান, রাস্তাটি একসময় ব্লক দিয়ে নির্মিত হলেও দীর্ঘদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে এখন তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও ব্লক উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে গণিগঞ্জ-বাবনিয়া সড়কটি পুনঃনির্মাণ ও সংস্কার করে চলাচলযোগ্য করে তোলা হোক। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

২০ বছরেও হয়নি সংস্কার, বেহাল গণিগঞ্জ-বাবনিয়া সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় ০২:৪৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫