ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিরাই-সুনামগঞ্জ সড়কে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ২ নম্বর জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় আনজু মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি নাম্বারবিহীন লেগুনা ও দিরাইগামী একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলেই সিএনজি চালক প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫) নিহত হন।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর ৪ মাস বয়সী শিশু হুমায়রা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
নিহতরা হলেন,প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫)
পিতা: প্রতুল রঞ্জন চক্রবর্তী, মাতা: মিলন রানী চক্রবর্তী
সাং: ঢুলপশী, থানা: দোয়ারাবাজার, জেলা: সুনামগঞ্জ হুমায়রা (৪ মাস)
পিতা: হাসান আলী
সাং:কাদিরপুর ধল,থানা: দিরাই, জেলা: সুনামগঞ্জ।
আহতদের মধ্যে রয়েছেন,
জ্যোতিষ দাস (২৬),ভাঙ্গাডহর, দিরাই
হাসান (৩৫), সাদিরপুর, দিরাই
সুফিয়া (১৮), কাদিরপুর ধল, দিরাই
নাসির উদ্দিন (৩০), বগলারখারা, শান্তিগঞ্জ
রুবেল (২৫), ওয়েজখালি, সুনামগঞ্জ সদর
বাদল মিয়া (৪০), আবরীপুর, কালিয়াজুরি,নেত্রকোনা।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী ও ডিউটিতে নিয়োজিত পিএসআই (নিরস্ত্র) তুষার কান্তি আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে যান এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা-সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত আছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, আহত ৬

আপডেট সময় ০৩:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫