ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থার বোঝা তরুণদের ঘাড়ে চাপিয়েছে সরকার: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “শেখ হাসিনা সরকারের গত ১৫ বছরের শাসনে দেশে একটি ভঙ্গুর ও অকার্যকর রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে, যার বোঝা তরুণদের ঘাড়ে চাপানো হয়েছে।”
শুক্রবার (২৫ জুলাই) শহরের ট্র্যাফিক পয়েন্টে আয়োজিত সভায় তিনি বলেন, “এই রাষ্ট্রব্যবস্থা এখন কল্পনা নয়, একটি বাস্তব বিপর্যয়। এনসিপি সেই রাষ্ট্র মেরামতের আন্দোলনে মাঠে নেমেছে।”
তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। স্বচ্ছ, সচল ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ার লড়াই আমরা চালিয়ে যাব।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সদস্যসচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসউদ, নাহিদা সারোয়ার নিপা ও জেলা সমন্বয়ক সাজাউর রাজা সুমন।
এদিন পদযাত্রাটি জুমার নামাজ শেষে সদর মডেল মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সভা শেষে নেতারা শহরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি মাসব্যাপী চলবে এবং তা দেশের প্রতিটি বিভাগে সম্প্রসারিত হবে বলে দলটির নেতারা জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ফিটনেসবিহীন রাষ্ট্রব্যবস্থার বোঝা তরুণদের ঘাড়ে চাপিয়েছে সরকার: সুনামগঞ্জে নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:১৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫