ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—তোফায়েল আহমেদ (২৫), পিতা- মৃত আব্দুস শুকুর, গ্রাম- আক্তাপাড়া; আলী হোসেন (৩৫), পিতা- মৃত হারুনুর রশীদ, এবং মো. দিলোয়ার হোসেন (৩০), পিতা- মো. লিম্বর আলী। দ্বিতীয় ও তৃতীয় আসামির বাড়ি দরগাপাশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল সফলভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তিন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে সোমবার (২৯ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওসি আকরাম আলী বলেন, “মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫