ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে আসন্ন ঝুলন যাত্রা সফল করতে প্রশাসন ও সব মহলের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধামাধব জিওল আখড়া মন্দিরে আসন্ন ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে এক আইন-শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আখড়ার প্রধান পুরোহিত পরম পতি জনার্দন। সোমবার(৪জুলাই) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই সভায় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, শিক্ষক সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহা।
তিনি বলেন, “ঝুলন যাত্রা একটি ধর্মীয় উৎসব হলেও এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। শান্তিগঞ্জে যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী।
তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন
উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ,
উপজেলা বিএনপি নেতা জিয়াউর রহমান,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাফেজ,সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম,সহকারী শিক্ষক অমিয় কর,পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সামিউল কবির প্রমুখ।
সভার বক্তারা বলেন,উৎসবকে ঘিরে সকল ধর্মের মানুষের মধ্যে যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে, তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।এছাড়া যানজট, শব্দ দূষণ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতন থেকে মন্দির কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে চলার আহ্বান জানান বক্তারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে আসন্ন ঝুলন যাত্রা সফল করতে প্রশাসন ও সব মহলের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি

আপডেট সময় ০৯:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫