ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ০৫ আগস্ট (সোমবার) বাদ আসর সুনামগঞ্জে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হয়ে গণমিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গণমিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর এবং সুনামগঞ্জ-০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর ও সুনামগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসউদ্দিন।
আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলী
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো: মামুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি।
তারা বলেন, আন্দোলনরত অবস্থায় শহীদ হওয়া নেতা-কর্মীদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদদের হত্যাকারীদের বিচার এই জাতির সামনে একটি বড় দাবি হয়ে থাকবে।
গণমিছিলে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও তৌহিদি জনতা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০১:২৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫