ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ফুলেল শুভেচ্ছায় জমিয়ত প্রার্থী হাম্মাদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ প্রবাস জীবনের পর অবশেষে স্বদেশের মাটিতে ফিরলেন যুক্তরাষ্ট্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন জমিয়তের শতাধিক নেতাকর্মী।
দীর্ঘ ৭ বছর পর প্রিয় নেতার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠে স্লোগান আর হাতে হাতে ফুলে ভরে ওঠে পুরো এলাকা। চারপাশ জুড়ে দেখা যায় উচ্ছ্বাস, আবেগ আর ভালোবাসার অনন্য দৃশ্য।
এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের উপদেষ্টা শায়েখ মাওলানা ইসহাক আলী, শায়েখ মাওলানা ইসকন্দর আলী, মাওলানা বশির আহমদ, উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ-সভাপতি মাওলানা মুফতি মফিজুর রহমান, জমিয়ত নেতা মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আব্দুর রকিব পাথারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খান ও সমাজসেবা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজীনগরীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন—
“মাওলানা হাম্মাদ আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত নতুন উদ্দীপনায় জেগে উঠবে। জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসাকে মূলধন করে তিনি রাজনীতির ময়দানে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত থাকবেন।”
তার স্বদেশ প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক প্রার্থীর আগমন নয়— এটি যেন এক নতুন আশার সঞ্চার, পরিবর্তনের অঙ্গীকার আর নেতৃত্বের প্রতি জনগণের অকৃত্রিম ভালোবাসার প্রতিফলন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ফুলেল শুভেচ্ছায় জমিয়ত প্রার্থী হাম্মাদ আহমদের স্বদেশ প্রত্যাবর্তন

আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫