ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মুশতাক গাজিনগরীর হত্যার প্রতিবাদে গণআন্দোলনের হুঁশিয়ারি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০২:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২) তিন দিন নিখোঁজের পর নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসী।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সদর ও শান্তিগঞ্জ উপজেলার শত শত মানুষ অংশ নেন। এসময় আন্দোলনকারীরা রাস্তার দু’পাশে বাঁশের বেড়া দিয়ে সড়ক অবরোধ করে রাখেন।
দুই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচির কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা “মুশতাক গাজিনগরী কবরে, খুনি কেন বাইরে?”, “এক দফা এক দাবি—খুনিদের ফাঁসি চাই” স্লোগানে সড়ক মুখরিত করে তোলে।
সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমেদ গাজিনগরী বলেন, “মুশতাক গাজিনগরী একজন সুপরিচিত আলেম। তাকে গুম করে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। পুলিশ বারবার আশ্বাস দিলেও খুনিদের গ্রেফতার করছে না। আগামীকাল সূর্যোদয়ের আগে খুনিদের গ্রেফতার না করা হলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।”
জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বলেন, “মুশতাক গাজিনগরীকে গুমের পর হত্যা করে নদীতে ফেলা হয়েছে। প্রশাসন খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। আসলে পুলিশ গড়িমসি করছে। খুনিরা প্রশাসনের নজরেই আছে, কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না। এ পরিস্থিতিতে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া বিকল্প নেই।”
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, “আমরা খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু পুলিশ তা করতে পারেনি। এ দেশে একজন আলেমও নিরাপদ নয়।”
লন্ডন জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের জমিয়ত প্রার্থী মাওলানা মোখলেছুর রহমান চৌধুরী বলেন, “আমরা গভীরভাবে মর্মাহত। একজন নিরপরাধ আলেমকে খুন করা হলো অথচ পুলিশ খুনিদের গ্রেফতার করছে না। খুনিদের বিচার না হলে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিরপরাধ মানুষ হত্যার জন্য হয়নি। খুনিদের সনাক্ত করা না হলে ছাড় দেওয়া হবে না।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মুশতাক গাজিনগরীর হত্যার প্রতিবাদে গণআন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০২:৪১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫