ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার: শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ব্যবসায়ী মোহাম্মদ আমিনুর রশীদ (৪৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মানহানিকর ভিডিও প্রকাশের অভিযোগে শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ৮টা ৫২ মিনিটে আমিনুর রশীদ দেখতে পান যে, “মান্নান voice of BD” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ওই আইডিতে তার ছবি ব্যবহার করে এডিট করা ভিডিও আপলোড করা হয়। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে আমিনুর রশীদ জিডিতে উল্লেখ করেন, ভবিষ্যতে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা ওই ভুয়া আইডি থেকে তার ছবি, ভিডিও বা অশোভন মন্তব্য প্রকাশ করতে পারে, যা তার ব্যক্তিগত সুনাম ও সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত করতে পারে।
শান্তিগঞ্জ থানা ডিউটি অফিসার মোহাম্মদ আমির উদ্দিন বিষয়টি রেকর্ডভুক্ত করেন। এ বিষয়ে তদন্তভার পান থানার এসআই নোবেল সরকার।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভুয়া ফেসবুক আইডি খুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে মানহানিকর প্রচারণা চালানোর প্রবণতা বেড়েছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবার সচেতন থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার: শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি

আপডেট সময় ০১:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫