ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি বিরোধে উত্তেজনা, ইউএনওর মধ্যস্থতায় সমঝোতা বৈঠক

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় দেয়াল নির্মাণকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মালিকপক্ষের স্থাপনা ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ ঘটনার পর সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে উভয় পক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নেহার দাসের কাছ থেকে জমি কিনে সেখানে মার্কেট নির্মাণ করেন—
মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আনোয়ার পাশা,মাওলানা জসীম উদ্দিন,মাওলানা আবুল কালাম,মোঃ কাওসার,মোঃ জহির,আশিষ বিশ্বাস টিপু।
মার্কেটের সামনের অংশ জেলা পরিষদের জায়গা, যা সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রবেশপথের সঙ্গে যুক্ত। মালিকপক্ষ সেখানে ঢালাই করে চলাচলের রাস্তা তৈরি করলে কলেজ কর্তৃপক্ষ আপত্তি জানায়। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষার্থীরা গত সোমবার(১৫ সেপ্টেম্বর) দুপুরে ক্ষোভ প্রকাশ করে ভাঙচুর চালায়।
মার্কেট মালিকপক্ষের অভিযোগ, কমলমতি শিক্ষার্থীদের দিয়ে ভাঙচুর করানো মোটেও সঠিক হয়নি। তারা বলেন,শিক্ষার্থীরা লেখাপড়ার বয়সে রয়েছে, তাদের দিয়ে এই ধরনের কাজে উসকানি দেওয়া ভবিষ্যতের জন্য ভালো বার্তা নয়। সমস্যার সমাধান আইনি ও প্রশাসনিকভাবে হওয়াই উত্তম।”
বৈঠকে ইউএনও সুকান্ত সাহা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট জমির যে কোনো বিরোধ সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দ্রুত সরেজমিনে গিয়ে সবকিছু পর্যালোচনা করব এবং উভয় পক্ষের সঙ্গে আবারও বসে স্থায়ী সমাধানের ব্যবস্থা করব।
বৈঠকে উপস্থিত ছিলেন—
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম
পাথারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম
সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া
মোঃ আমিনুর রশীদ
সাবেক মেম্বার মোঃ ছুরাব আলী
মাওলানা সিরাজুল ইসলাম
মোঃ তারা মিয়া,হাজী আব্দুল হক
মোঃ জমিল হক,মাওলানা আনোয়ার পাশা,গোলাম কিবরিয়া,মোঃ মোশাহিদ আলী,
মোহাম্মদ আলী, জিয়াউর রহমান,রাকিব আলী, মোঃ আঙ্গুর মিয়া
সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি।
বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকরা জানান, উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে দ্রুত সমাধান হলে দীর্ঘদিনের এই বিরোধের অবসান ঘটবে এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও এলাকার সামাজিক স্থিতিশীলতা দুটোই বজায় থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের জমি বিরোধে উত্তেজনা, ইউএনওর মধ্যস্থতায় সমঝোতা বৈঠক

আপডেট সময় ০১:০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫