ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, ১ জনের হাত দ্বিখণ্ডিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে এক শিশুর হাত দ্বিখণ্ডিত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসের সামনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে সিলেটের শেখঘাট কলাপাড়া এলাকায় ফেরার পথে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ-১২-১১৫০) সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে পৌঁছালে, সুনামগঞ্জগামী ফিড বোঝাই একটি পিকআপ ভ্যান (নম্বর: ঢাকা মেট্রো-ন-১৬-৬১১২) ওভারটেকিং করতে গিয়ে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।
এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আছেন—
বিদ্যা মিয়া (৩০), সিএনজি চালক, শেখঘাট কলাপাড়া, সিলেট
হোসাইন আহমদ তানভীর (১২), যার বাম হাত দ্বিখণ্ডিত হয়
বিল্লাল হোসেন (৩৯)
মুন্নি বেগম (২৮)
এ ছাড়া আরও দুইজনের নাম জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সওকত জানান,
দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। দ্বিখণ্ডিত হাতটি সঠিকভাবে ব্যান্ডেজ করে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে ওসমানীতে নেওয়া হওয়ায় হাতটি পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা রয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান,
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ গাড়িটি আটক করেছি, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ওসমানীতে রেফার করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, ১ জনের হাত দ্বিখণ্ডিত

আপডেট সময় ১২:৩৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫