ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারাল মা–মেয়ে

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাূতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর অনুমান ৬টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।
নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭), স্বামী-আব্দুল্লাহ আল মামুন।আয়েশা সিদ্দিকা (১০), পিতা-আব্দুল্লাহ আল মামুন।
তারা উভয়েই রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)।
দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের ১১টি পরিবারের মোট ৪১ জন সদস্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিউটিতে থাকা এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। জয়কলস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ হারাল মা–মেয়ে

আপডেট সময় ১২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫