ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৫ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কলেজ ও স্কুল শাখায় মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৯৯১ জন।
কলেজ শাখায় তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মোঃ মুশাহিদ মিয়া ৮০ ভোট এবং সাইদুর রহমান ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন রশীদ ৬৩ ভোট পান।
অন্যদিকে স্কুল শাখায় চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ হামিদুর রহমান ১৯৫ ভোট এবং মোঃ আক্কাস মিয়া ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রার্থী জিয়াউর রহমান পান ১৩৩ ভোট এবং মোঃ আক্তার হোসেন পান ৬৫ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আফিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি (স্কুল শাখা) মফজ্জুল হোসেন, শিক্ষক প্রতিনিধি (কলেজ শাখা) সিদ্দিকুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পারভিন আক্তার এবং দাতা সদস্য আব্দুল মমীন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। তিনি বলেন, “পুরো নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সহযোগিতায় নির্বাচনটি এক শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।”
প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি,যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস,পোলিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন,হিল্লুল পুরকাস্ত ও নাহিদ ইসলাম।
ভোটগ্রহণ চলাকালীন পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, অভিভাবক ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি পরিণত হয় এক অনন্য গণতান্ত্রিক উৎসবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিং বডি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫