ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময়

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর গ্রামের প্রবীণ মুরব্বি লাল মিয়ার সভাপতিত্বে এবং মুফাসির আহমদ রিয়াদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ-৩ আসনকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, ইসলামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি নুর আলী, আব্দুল হেকিম, শামীম মিয়া, বিলাল মিয়া, জিয়াউর রহমান, মনির হোসেন প্রমুখ। বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যারিস্টার আনোয়ার হোসেনের কাছে দাবি-প্রস্তাব উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহেল রহমান, মোজাহিদ খান, রেজুয়ান আহমদ রিদয়, নাইমুর রহমান, মেহেরাজ, মিনহাজসহ ইসলামপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে খোলামেলা মতবিনিময় হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময়

আপডেট সময় ১২:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬