ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০১:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় পাথারিয়া গ্রামের ঈমান আলীর বাড়ির উঠানে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, সালমা সুলতানা ও রীমা বেগম। এছাড়া পশ্চিম পাথারিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্নার মিয়া গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, গণভোট হচ্ছে জনগণের কণ্ঠস্বর প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভয়-ভীতি ও প্রভাবমুক্ত পরিবেশে সচেতনভাবে মতামত প্রদান করলে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তারা সবাইকে গণভোট সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন ঈমান আলী সহ পাথারিয়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। উপস্থিত গ্রামবাসীরা আগ্রহের সঙ্গে বক্তব্য শোনেন এবং গণভোট বিষয়ে নানা প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
স্থানীয়দের মতে, এ ধরনের সচেতনতামূলক সভা মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

পাথারিয়া গ্রামে গণভোট বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬