ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জের আসামমোড়ায় ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ১১:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আসামমোড়া এলাকার স্থানীয়রা।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় আসামমোড়া গ্রামে তালা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তাকে ফুলের মালা পরিয়ে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
উঠান বৈঠকে রোকন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ–৩ আসনের তালা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ–৩ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। জনগণের ভোট ও ভালোবাসাই আমার একমাত্র শক্তি। তিনি তালা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য দেন সলিবনুর বাচ্চু, জিয়াউর রহমান, সুজন খান, জাহানপুর গ্রামের জহিরুল ইসলাম, কাশিপুর গ্রামের আলমগীর, জয়সিদ্ধি গ্রামের শফিক মিয়া, আবু জায়গিরদার, বিশিষ্ট মুরব্বি ফয়জুর রহমান, সিরাজুল ইসলাম, আফজল হোসেন, জুয়েল মিয়া, মতলিব, লায়েক ও শিশু মিয়া প্রমুখ।
এ সময় আসামমোড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জের আসামমোড়ায় ব্যারিস্টার আনোয়ার হোসেনকে ফুলের মালা দিয়ে বরণ

আপডেট সময় ১১:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬