ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

এআই দিয়ে ছবি বিকৃত করে গুজব, ব্যারিস্টার আনোয়ারের প্রতিবাদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ -৩ আসনের তালা প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজে।
স্থানীয় সূত্রে জানা যায়,একটি কুচক্রী মহল নির্বাচনী মাঠে ব্যারিস্টার আনোয়ার হোসেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বিকৃত ছবি ও অসত্য তথ্য ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে শুক্রবার(৭ ফেব্রুয়ারি) এক প্রতিবাদী বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন,
“আমার অরিজিনাল ছবিকে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক,মানহানিকর ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন,
“জনগণের ভালোবাসা ও সমর্থন থেকেই আমি নির্বাচনী মাঠে রয়েছি। গুজব ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সুনামগঞ্জ-৩ আসনের সচেতন মানুষ সত্য-মিথ্যা যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেবেন—এই বিশ্বাস আমার আছে।”
ব্যারিস্টার আনোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য বা ছবি শেয়ার না করার আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল আচরণই পারে সমাজকে বিভ্রান্তি থেকে রক্ষা করতে।
এদিকে তাঁর সমর্থক ও স্থানীয় সচেতন মহল এ ধরনের অপপ্রচারকে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে গুজব ছড়ানো বন্ধের দাবি জানিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সচেতন ভোটারদের প্রত্যাশা, গুজব ও অপপ্রচারের রাজনীতি পরিহার করে সুনামগঞ্জ-৩ আসনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

এআই দিয়ে ছবি বিকৃত করে গুজব, ব্যারিস্টার আনোয়ারের প্রতিবাদ

আপডেট সময় ০৮:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬