ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

খুলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গেট চারদিন পর রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে  খুলে দেয় পুলিশ।।  কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি নেতাকর্মীরা।

আজ বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ সালেহ এমরান প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা প্রবেশ করেন। এ সময় প্রিন্সের সাথে বেশ কয়েকজন আইনজীবী ও দলের নেতাও কার্যালয়ে প্রবেশ করেন।

এর আগে দুপুর থেকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকে।

তার আগে শনিবার রাত ১০টার পর কার্যালয়ের সামনে অবস্থান থেকে সরে আসে পুলিশ। এরপর সকাল থেকে খুলে দেয়া হয় কার্যালয়ের সামনের সড়কও।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে প্রশাসনের পক্ষ থেকে আর কোনো বাধা-নিষেধ নেই। খুলে দেয়া হয়েছে নয়াপল্টনের সড়কও।

গত সাত ডিসেম্বর  বুধবার রাতে পুলিশি অভিযান শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা দেয় পুলিশ। এরপর কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

খুলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা

আপডেট সময় ০৫:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২