ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৭:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সংসদ সদস্যের অনুকূলে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়নের ২৯৫ জন দুঃস্থ মহিলার মাঝে শাড়ি, ২৫ জনের মাঝে থ্রি-পিস, ২০ জনকে হাজী রুমাল এবং ৪৩২টি অসহায় পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা প্রশাসনের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে এসেছি। আশা করি আপনারা এটি সাদরে গ্রহণ করবেন।”
তিনি আরও বলেন, “এইবার হয়তো সবাইকে এই অনুদান দেওয়া সম্ভব হয়নি। তবে যারা এবার পাননি, ভবিষ্যতে তারা অবশ্যই পাবেন।”
এ সময় তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “নির্বাচনের আগে আমরা ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এটি চালু হয়েছে। পর্যায়ক্রমে সবাই এই সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি কৃষি কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থাও করা হবে। এসব বাস্তবায়নে সবার ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন ও মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, আবুল কাসেম নাইম, সদস্য মহির উদ্দিন মহির, সদস্য মুজাহিদ উদ্দিন রিয়াজ, বিএনপি নেতা ইলিয়াস মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজ মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আওলাদ হোসেন, আবুল কালাম, আঙ্গুর মিয়া, ফরিদ গাজী, যুবদল নেতা শহিদুল ইসলান, ইউপি সদস্য লিটন মিয়া সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

আপডেট সময় ০৭:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬