ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ঈদের চেতনায় বিভেদ ভুলে ঐক্যের আহ্বান—আমিনুর রশীদ

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৮:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান মোঃ আমিনুর রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই ঈদ আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা থেকেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন আমরা সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। বর্তমান প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করতে হবে এবং বিভেদ ভুলে উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”
মোঃ আমিনুর রশীদ দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা ও কল্যাণ নিশ্চিত করা। আসুন, ঈদের এই পবিত্র মুহূর্তে আমরা সবাই মিলেমিশে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।”
শেষে তিনি পাথারিয়া ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান—“ঈদ মোবারক।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ঈদের চেতনায় বিভেদ ভুলে ঐক্যের আহ্বান—আমিনুর রশীদ

আপডেট সময় ০৮:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬