ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

জুয়াড়ি স্বামীর সঙ্গে দ্বদ্বে শিশু বাচ্চাসহ গৃহবধুর বিষপানে আত্মহত্যা

এনজিওর ঋণের টাকা পরিশোধ নিয়ে  জুয়াড়ি স্বামীর সঙ্গে দ্বদ্বে জড়িয়ে দেড় বছরের শিশু বাচ্চাসহ গৃহবধুর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৩ ডিসেম্বর)  নরসিংদীর রায়পুরায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে।  নিহতরা হলেন- ওই গ্রামের রাকিব মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম ও তার দেড় বছরের ছেলে আহসাফ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি এনজিও থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন গৃহবধূ ফেরদৌসী বেগম। পরে ঋণের কিস্তি পরিশোধ করা নিয়ে জুয়াড়ি স্বামী রাকিবের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। এ নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সকালে স্ত্রী ফেরদৌসী বেগম প্রথমে দেড় বছর বয়সী একমাত্র সন্তান আহসাফকে কীটনাশক খাওয়ান। পরে তিনি নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়ে বমি শুরু করেন।

এসময় ফেরদৌসী প্রতিবেশী এক নারীকে বিষ খাওয়ানোর কথা জানিয়ে শুধু তার সন্তানকে বাঁচানোর অনুরোধ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শ্রীরামপুর রেলগেট এলাকায় শিশুটির মৃত্যু হয়। আর উন্নত চিকিৎসার জন্য মা ফেরদৌসী বেগমকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

কীটনাশক জাতীয় বিষ পান করায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। বলে জানান রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী কবিরাজ। তিনি বলেন, আমরা খবর পেয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

জুয়াড়ি স্বামীর সঙ্গে দ্বদ্বে শিশু বাচ্চাসহ গৃহবধুর বিষপানে আত্মহত্যা

আপডেট সময় ০৭:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২