ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মেঘনায় ভাসছে ১১ লাখ লিটার ডিজেল

ভোলার মেঘনা নদীতে একটি কার্গোর ধাক্কায় তলা ফেটে আরেকটি ডিজেলবাহী কার্গো জাহাজ অর্ধ-নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, ১২ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কার্গোটি থেকে ডিজেল নদীতে পড়ে গেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোরে মেঘনার তুলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত কার্গোর নাম এসভি সাগর নন্দনি-২। এটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে প্রায় ১১ লাখ লিটার ডিজেল ছিল।

কোস্টগার্ড জানিয়েছে, ভোরে চট্টগ্রাম থেকে এমভি সাগর নন্দনি-২ নামে একটি ডিজেলবাহী জাহাজ ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে এ কার্গোর সঙ্গে মাঝ নদীতে নোঙর করা আরেকটি কার্গোর ধাক্কা লাগে। এতে ডিজেলবাহী কার্গোর তলা ফেটে নদীতে অর্ধ- নিমজ্জিত হয়। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জাহাজের শ্রমিকদের উদ্ধার করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মেঘনায় ভাসছে ১১ লাখ লিটার ডিজেল

আপডেট সময় ০৩:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২