ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ডাকাতিতে সহায়তার অভিযোগে আ.লীগের ৫ নেতাকর্মীকে বহিস্কার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে ডাকাতিতে সহায়তা করার অভিযোগে।

রোববার (২৫ ডিসেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্তে বহিষ্কার করা হয় বলে সভাপতি ও পৌরমেয়র মো. কামাল উদ্দিন খান জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য সালাম দেওয়ান, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহীদ দেওয়ান, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোশারেফ আকন ও দলীয় কর্মী বাচ্চু এবং কাশেম দেওয়ান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র মো. কামাল উদ্দিন খান জানান, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অনৈতিক কর্মকাণ্ড কী জানতে চাইলে তিনি বলেন, পেপার পত্রিকায় যে অভিযোগ এসেছে, সেই কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ৭ ডিসেম্বর উপজেলার চর খাজুরিয়া গ্রাম থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ আটক করে পুলিশ।

ওই দিন মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, নাইম দেওয়ানের নামে চুরি, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক দ্রব্যে ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩/১৪টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।  রাতে নাইমের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর তল্লাশি করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যে আইনে মামলা করা হয়েছে। মামলায় একমাত্র নাইমকে আসামি করা হয়েছে।

এসআই আরিফ আরও জানান, নাইম জিজ্ঞাসাবাদে ডাকাত দলের গডফাদারসহ অন্যান্য সদস্যদের পরিচয় প্রকাশ করেছে।

সাম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ক্ষমতাসীন দলের নেতাদের নামোল্লেখ করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের অভিভাবক বলছেন নাঈম। গডফাদার হিসেবে যাদের নাম বলেছেন তারা হলেন- দড়িরচর-খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী সালাম দেওয়ান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শহীদ দেওয়ান এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশাররফ আকন।

ওই ৩ জন ছাড়াও নাঈমের দেওয়া স্বীকারোক্তিতে আরও দুইজনের নাম এসেছে ডাকাতের গডফাদার হিসেবে। এরা হলেন- বাচ্চু এবং কাশেম দেওয়ান। ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত এই দুইজন অবশ্য দলীয় কোনো পদ-পদবীতে নেই। এসব নেতাদের নিয়মিত ডাকাতির ভাগ দেওয়ার পাশাপাশি মাসিকভিত্তিতে টাকা দিতে হয়, এমন কথোপকথনও ছড়িয়ে পড়ে ওই ভিডিওর মাধ্যমে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে তোলপাড় হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ডাকাতিতে সহায়তার অভিযোগে আ.লীগের ৫ নেতাকর্মীকে বহিস্কার

আপডেট সময় ১২:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২