ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বিদেশিরা ক্ষমতায় বসাবে না, বসাবে বাংলাদেশের জনগণ: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো আমরা নিজেরাই সমাধান করবো।  সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না, ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসের যারা কথা বলেন জেনেভা কনভেনশনে যে নিয়ম রয়েছে তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান করবো।

অগ্নিসংযোগের ঘটনা যদি আবারও ঘটে তাহলে সরকার কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অগ্নিসংযোগের ঘটনা অতীতে ঘটেছে। সেটার যদি পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা সতর্ক পাহারায় থাকবো। পার্টি হিসেবে আমরা ক্ষমতায়, আমরা উস্কানি দিতে পারি না। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা করে, আগুন সন্ত্রাস করে জনজীবনে অশান্তি ও দুর্ভোগ সৃষ্টি করে, সে অবস্থায় পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা মোকাবিলা করবো। তবে অপকর্ম করলে সেটার জবাব তো শান্তিপূর্ণভাবে করা যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তাদের দায়িত্ব আছে, তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের কথা উল্লেখ করি ওবায়দুল কাদের বলেন, সবাই তো ভেবেছিল বিদেশিরাও আশঙ্কা করেছিল যে, ১০ তারিখ মনে হয় এখানে একটা কারবালার রোল পড়ে যাবে। এখানে একটা ধ্বংসলীলা দেখতে পাওয়া যাবে। কিন্তু সেটা কি হয়েছে? দুদিন আগে সচিবালয়ে আমি বলেছিলাম আমাদের আকাশে মেঘ ঘনীভূত হয় আবার এই মেঘ কেটেও যায়। আমি এখানেই বলেছিলাম কি হয়েছে? এগুলো হবে, এক সময় শান্তিও আসবে। এ দেশটা আমাদের সবার, এদেশ তো আওয়ামী লীগের একার নয়। যারা এ দেশে বাস করেন তাদের সবার। কাজেই এখানে গণতন্ত্রটা শক্তিশালী হোক আমরা চাই।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বিদেশিরা ক্ষমতায় বসাবে না, বসাবে বাংলাদেশের জনগণ: কাদের

আপডেট সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২