ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ঘোষিত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি। সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঘোষণা করেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় সভাপতিত্ব করেছেন শেখ হাসিনা। সেই সভায় কার্যনির্বাহী নাম চূড়ান্ত করা হয়।

ওবায়দুল কাদের বলেন, “আজকে সভাপতি মন্ডলীর সভায় কার্যনির্বাহী সংসদের যে পদ গুলো শুন্য ছিল তার মধ্যে একটি পদ যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে ঘোষণা করা হয়েছে। আর বাকি সব গুলো পদ পূরণের জন্য সভাপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।”

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে এবারের সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে বড় কোনো পরিবর্তন আনা হয় নি। ৮১ সদস্যবিশিষ্ট কমিটিতে শ্রম ও জনশক্তি এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক পদ এখনো অঘোষিত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে মাশরাফি

আপডেট সময় ১১:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২