ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রেললাইনে বসে গেম খেলায় মগ্ন কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলফোনে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।  উপজেলার নামুড়ি রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন (১৬) উপজেলার নামুড়ি বেগুনটারী এলাকার মোস্তাক মিয়ার ছেলে। সে নামুড়ি ডিএস দাখিল মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নামুড়ী এলাকায় রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলফোনে পাবজি গেম খেলছিল সাইফুদ্দিন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন খণ্ডিত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বাবু মিয়া বলেন, সাইফুদ্দিন রেললাইনে বসে মোবাইলফোনে পাবজি গেম খেলছিল। এসময় অসাবধানতাবশত লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

নামুড়ি ডিএস দাখিল মাদরাসার সুপার শহিদুল ইসলাম বলেন, আমাদের মাদরাসা থেকে এবার সাইফুদ্দিনের দাখিল পরীক্ষা দেওয়ার কথা ছিল। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রেললাইনে বসে গেম খেলায় মগ্ন কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট সময় ১১:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২