ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রাজধানীতে চলন্ত গাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেটকারে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী একটি বিউটি পার্লারে চাকরি করেন। গত ২৫ ডিসেম্বর ওই তরুণী তার এক বন্ধুর সঙ্গে উত্তরা সাত নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে তাদের সিজান ও রায়হানসহ চারজন যুবক আটকে রেখে টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিভাবককে জানানোর ভয় দেখায়। এরপর ভুক্তভোগীর বন্ধু টাকা আনতে গেলে তারা ভুক্তভোগীকে একটি প্রাইভেটকারে তুলে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। পরে চলন্ত গাড়িতেই চারজন সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেওয়া হয়।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে মামলা করেন ভুক্তভোগী। পরে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিজান ও রায়হানকে গ্রেফতার করা হয়। আজ তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আসামিরা প্রত্যেকেই গাড়িচালক। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগে দুইটি করে মামলা রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রাজধানীতে চলন্ত গাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময় ১২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২