ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

আজ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে, সবচেয়ে বড় কলঙ্কময় একটি দিন। প্রধানমন্ত্রী সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে তার উপর ভরসা রাখতে বলেছিলেন। তিনি সুষ্ঠু নির্বাচনের আশা দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এ ধরনের নির্বাচন আর কখনো ঘটেনি।

বৃহস্পতিবার জাতীয় প্রেক্লাবের সামনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে সমাবেশ ও গণ মিছিলে এ কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা জনগণ থেকে রাষ্ট্রকে বিচ্ছিন্ন করে আজ রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। একদিকে উন্নয়নের ডামাডল আর অন্যদিকে গুম, খুন, ক্রসফায়ার, হামলা, মামলাসহ রাতের আঁধারে ভিন্ন মতের রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করছে।

সাকি বলেন, একদিকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। অন্যদিকে বাংলাদেশের মানুষকে তারা বিভাজিত করে নানাভাবে বিভক্ত করে ফেলেছে। যেকোনো কিছুর বিনিময় হলেও তারা গদি রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে।

সমাবেশ শেষে প্রেসক্লাব সামনে থেকে শুরু হয়ে পল্টন, বিজয় নগর, নাইটেঙ্গেল মোড় ঘুরে কাকরাইলে এসে গণমিছিল শেষ হয়। গণমিছিলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সরকারবিরোধী নানা শ্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদ আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খান প্রমুখ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

আজ বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন

আপডেট সময় ০২:৫২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২