ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

চুলার আগুন থেকে সূত্রপাত: বাবার মৃত্যুর পর মেয়ের মৃত্যু ঘটল

রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় বাবা জাহিদের মৃত্যুর ১৫ দিন পর চিকিৎসাধীন থেকে মারা গেল মেয়ে লাবনী আক্তার (১১)। বাসার চুলার আগুন থেকে তারা দগ্ধ হয়েছিলেন।  শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, লাবনীর শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর সকাল ৬টার দিকে উপজেলার ডহরগা এলাকায় একটি পাঁচ তলা বাসার নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ওইদিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ২৫ ডিসেম্বর রাতে মারা যান জাহিদ। দগ্ধ অন্যরা হলেন, জাহিদের স্ত্রী রুমা বেগম (২৭) ও ছেলে ইয়াসিন (৮)।

জানা যায়, পাঁচ তলা বাড়িটির নিচ তলাতে ভাড়া থাকেন তারা। রুমা বেগম গৃহিণী আর তার স্বামী জাহিদ একটি কারখানায় চাকুরি করেন। ওইদিন সকাল ৬টায় রুমা বেগম রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রুমে থাকা ফ্রিজ ও টেলিভিশনে বিকট বিস্ফোরণ ঘটে। তখন তার শরীরে আগুন ধরে যায়। এছাড়া রুমে ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরও ঝলসে যায়। তখন দৌড়ে সবাই বাসার বাইরে বের হন।

চিকিৎসকরা জানান, রুমার শরীরের ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

চুলার আগুন থেকে সূত্রপাত: বাবার মৃত্যুর পর মেয়ের মৃত্যু ঘটল

আপডেট সময় ১০:৪৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩