ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মোল্লার বই.কম’ এর প্রধান চারদিন ধরে নিখোঁজ

দেশের বইপ্রেমীদের কাছে মোল্লা জাফর নামে পরিচিত তিনি। নাম মাহমুদুল হাসান জাফর (২৮)। তিনি অনলাইনে এবং অফলাইনে একজন  বই বিক্রেতা হিসেবে পরিচিত। কিন্তু গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন মোল্লা জাফর।ফেসবুকে ‘মোল্লার বই.কম’ নামের একটি পেজ চালান তিনি।

যে কারণে সারা দেশের বইপ্রেমীদের কাছে মোল্লা জাফর নামে পরিচিত তিনি। যাত্রাবাড়ীতে তার দোকানের নামও মোল্লার বই.কম।

গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদরাসা মার্কেট থেকে ক্রেতার বই পৌঁছে দেওয়ার জন্য বের হন মাহমুদুল। এরপর তিনি আর বাসায় ফেরেননি এবং কারও সঙ্গে যোগাযোগও করেননি বলে জানিয়েছে পরিবার।

বুধবার (১১ জানুয়ারি) নিখোঁজ মাহমুদুলের বাবা মাওলানা জাফর আহম্মেদ যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মাহমুদুল স্ত্রী ও দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ী এলাকাতে থাকতেন। তিন বছর ধরে যাত্রাবাড়ীর কুতুবখালীর মাদরাসা মার্কেটে তার বই বিক্রির ব্যবসা করছেন। পুরান ঢাকার বাংলাবাজার থেকে বই কিনে এনে তিনি নিজের দোকানে বিক্রি করতেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নিখোঁজ বই বিক্রেতা মাহমুদুল হাসানকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার সর্বশেষ অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মোল্লার বই.কম’ এর প্রধান চারদিন ধরে নিখোঁজ

আপডেট সময় ০২:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩