ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

রাশিয়ার চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ‘নেতিবাচক’ মন্তব্য করে সাধারণ ইউক্রেনিয় ও রাজনীতিবীদদের রোষানলে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। এর জেরেই প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

গত ১৪ জানুয়ারি দানিপ্রোর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেনে দাবি করে রাশিয়া এ হামলা চালিয়েছে। তবে রাশিয়া দাবি করে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২০ জন। এ বিষয়ে জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, ইউক্রেনের সেনাদের কারণেই হয়তো ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে। তার এ মন্তব্যকে ভিত্তি করে রাশিয়ায় পরবর্তীতে এ ঘটনার জন্য ইউক্রেনকে পুরোপুরি দায়ী করে প্রচারণা চালানো হয়।

ওলেক্সি আরেস্তোভিচ যুদ্ধ শুরুর পর ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই বেশ পরিচিত হয়ে ওঠেছেন। কারণ ইউটিউবে যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট দেন তিনি।

সাধারণ মানুষের রোষানলে পড়ার পর আরেস্তোভিচ একটি বিবৃতিতে নিজের পদত্যাগ করার কথা জানান। বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি ভিকটিম ও তাদের পরিবার, দানিপ্রোর বাসিন্দা এবং বাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যারা দানিপ্রোর আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমার ভুল তথ্যের কারণে কষ্ট পেয়েছেন।’

ওলেক্সি আরেস্তোভিচের পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেনের অন্যান্য রাজনীতিবীদরা তার সমালোচনা করে পদত্যাগ দাবি করেছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ

আপডেট সময় ১০:৫২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩