ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতিসহ ৪ নেতাকে আটক

চট্টগ্রাম সড়ক পথে ঢাকায় যাওয়ার সময় কুমিল্লা থেকে নগর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকী আটক ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি টিম কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে বলে জানায় বিএনপি।

দিপ্তী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এবং চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের পরিদর্শক মর্যাদার একজন কর্মকর্তা। তিনি বলেন, যুবদল নেতা দিপ্তীকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে কিনা সেটা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সিএমপি সূত্রে জানা গেছে, দিপ্তীকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম কোতোয়ালী থানার একটি টিম কুমিল্লা রওয়ানা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম কাজির দেউড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোশাররফ হোসেন দিপ্তী এজাহার নামীয় আসামি। কুমিল্লা থেকে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হবে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে।

মোশারেফ হোসেন দিপ্তীর স্ত্রী নিহার সুলতানা জানান, আগামীকাল মামলার হাজিরা দিতে দিপ্তী ঢাকায় যাচ্ছিল। পথে কুমিল্লা থেকে ডিবি পরিচয়ে তাকে আটক করেছে বলে জেনেছি। তিনি অভিযোগ করেন, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাকে আটক করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী সহ ৪ জনকে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তুলে নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টার দিকে দিপ্তীসহ কয়েকজন ঐ হোটেলে রাতের খাবার খাচ্ছিলো। এমন অবস্থায় গোয়েন্দা পুলিশের ৮/১০জনের একটি দল দিপ্তীদের তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত সোমবার ১৬ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলাকালে নগরীর কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে। এ ঘটনায় তিনজন পুলিশ বাদী হয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ ৯০ জনের নাম উল্লেখ করে অন্তত ৬০০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে। সে মামলায় দিপ্তীর নামও রয়েছে বলে জানায় সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতিসহ ৪ নেতাকে আটক

আপডেট সময় ১১:০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩