ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

ভাঙারি দোকানে নতুন পাঠ্যবই বিক্রি করে ধরা খেলেন প্রধান শিক্ষক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরে একটি ভ্রাম্যমাণ ভাঙারি দোকানে (ভ্যান গাড়ী) পাওয়া গেলো চলতি শিক্ষাবর্ষের ৭০ কেজি নতুন পাঠ্যবই।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বইগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।

ভাঙারি ব্যবসায়ীর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, উপজেলার কদমতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বইগুলো ভাঙারি ব্যবসায়ীর কাছে ২০ টাকা কেজি দরে ৭০ কেজি বই এক হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। ওই ব্যবসায়ী বইগুলো নছরতরপুর মা ফিলিং স্টেশনের বিপরীতে একটি পাইকারি ভাঙারি দোকানে বিক্রির জন্য নিয়ে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়ে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বই জব্দের বিষয়টি  নিশ্চিত করে বলেন, প্রথম-পঞ্চম শ্রেণির বিভিন্ন বই জব্দ করা হয়েছে। তদন্তপূর্বক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন সরকারি বই উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও ভাঙারি ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ চলছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষা অফিসার ও পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

ভাঙারি দোকানে নতুন পাঠ্যবই বিক্রি করে ধরা খেলেন প্রধান শিক্ষক

আপডেট সময় ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩