ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

স্বামীর অত্যাচার সইতে না পেরে দুই সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

নড়াইলে স্বামীর অত্যাচার সইতে না পেরে দুই সন্তানসহ রেকসোনা নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌর এলাকার ভওয়াখালীতে ঘটনাটি ঘটেছে। ওই গৃহবধূ সন্তানদের জুসের সঙ্গে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

প্রতিবেশী শরিফুল ইসলাম বাবলু জানান, মিঠু শেখ তার স্ত্রী শিউলি বেগমের (৩২) খোঁজ-খবর রাখেন না। সম্প্রতি তিনি আরেকটি বিয়ে করায় প্রথম স্ত্রীসহ দুই সন্তানের ভরণপোষণ দিচ্ছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই জেরে বুধবার সকালে মিঠু তার স্ত্রী শিউলিকে মারধর করেন। নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে দুই সন্তানকে জুসের সঙ্গে মিশিয়ে বিষপান করিয়ে পরে নিজে বিষপান করেন।

মিঠুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি নড়াইল শহরের একটি হোটেলে কাজ করেন। তার স্ত্রী শিউলির বাবার বাড়ি নরসিংদী জেলায়। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রীসহ মিঠু পলাতক বলে জানা গেছে।

প্রতিবেশী হোসনেয়ারা বেগম বলেন, কোনো কারণ ছাড়া প্রায়ই শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন মিঠু শেখ। এছাড়া সন্তানদের দেখভালসহ সংসারের ভরণপোষণও দিতে চান না। এরই জেরে সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা চালান শিউলি।

নড়াইলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল বিশ্বাস বলেন, বিষ খাওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। তারা এখন সুস্থ।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজল কুমার বকশী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক চিকিৎসা চলছে। আরও কয়েক ঘণ্টা পর রোগীদের সার্বিক অবস্থা বলা যাবে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে আমরা খবর নিচ্ছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

স্বামীর অত্যাচার সইতে না পেরে দুই সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩