ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

সরকারের চার মন্ত্রীর সিলেটে অবস্থান

সরকারের চারটি পৃথক মন্ত্রণালয়ের চার মন্ত্রী সিলেট সফরে এসেছেন এখন।  বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে তাঁরা সিলেটে তাদের এই অবস্থান। মন্ত্রীরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশে রওয়ানা দেন। আজ শনিবার ভোরে তিনি সিলেটে এসে পৌঁছান। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে সুরমা নদীর ড্রেজিং কাজের উদ্বোধন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভবন ও অডিটোরিয়ামের উদ্বোধন, নারী উদ্যোক্তা মেলায় যোগদান এবং গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনুর্মিলনী অনুষ্ঠানে যোগদান। রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিমানযোগে আজ সকাল ৮টার দিকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলাস্থ হাকালুকি হাওর পরিদর্শনে গেছেন তিনি। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়ামের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান। এসব কর্মসূচি শেষে বিকাল ৪টায় বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ আজ সকাল ৮টার দিকে বিমানযোগে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণ এবং নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন। আজ বিকালে বিমানযোগে তিনি ঢাকায় ফিরে যাবেন।গত বৃহস্পতিবার সিলেটে এসেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।  তিনি মূলত তাঁর নির্বাচনী এলাকা সিলেট বিভাগের মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আজ শনিবার তিনি বড়লেখায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

সরকারের চার মন্ত্রীর সিলেটে অবস্থান

আপডেট সময় ১১:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩