ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে গেছে সারবোঝাই কার্গো

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে  বাগেরহাটের মোংলায় পশুর চ্যানেলে বিদেশি জাহাজ ধাক্কা দিয়ে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে।  মোংলা বন্দর কর্তৃপক্ষের  হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদবিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ টন সার (এমওপি) বোঝাই করে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস খুলনার শিরোমনির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে ৮ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পেছনে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে কার্গোটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গোর ৮ স্টাফকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কার্গোটি ডুবে গেলেও বর্তমানে ওই চ্যানেল দিয়ে অন্য নৌযান চলাচল স্বাভাবিক আছে। আজ সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিংয়ের জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। ডুবে যাওয়া কার্গোটির ফিটনেস সার্টিফিকেট আছে।

বিদেশি জাহাজ এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, ভিটা অলিম্পিক জাহাজ থেকে প্রায় ৫০০ টন সার নিয়ে খুলনায় যাওয়ার পথে কার্গো এমভি শাহজালাল এক্সপ্রেস বিদেশি জাহাজের পেছনে ধাক্কা লেগে ডুবে যায়। তবে তিনি জাহাজের মালিক কে তা জানাতে পারেননি।

সার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনায় সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জাগো বলেন, পশুর চ্যানেলের সুন্দরবনের অভ্যন্তরে সারবোঝাই নৌযান ডুবিতে জলজপ্রাণীর ক্ষতি হতে পারে। অপরদিকে বিভিন্ন সময়ে ডুবন্ত নৌযান উত্তোলনে বিলম্ব হওয়ায় চ্যানেলে পলি পড়ে নাব্য সংকটের ঝুঁকি বাড়ছে।

ফিটনেসবিহীন নৌযান চলচলা বন্ধে সংশ্লিষ্টদের কঠোর ও সর্তকীকরণ ব্যবস্থায় আন্তরিক হওয়ারও আহ্বান জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে গেছে সারবোঝাই কার্গো

আপডেট সময় ১০:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩