ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

স্ত্রী হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী প্রদীপ কুমার দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন চৌদ্দগ্রাম পৌর এলাকার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকেই মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন ও তার স্ত্রী রোজিনা আক্তার রিয়ার মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ধারালো ছুরিকাঘাতে রিয়াকে হত্যা করেন সুমন।

এ ঘটনায় নিহতের ছোট বোন শারমিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দার করেন। দীর্ঘ ১০ বছর বিচার কার্য পরিচালনার পর বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

তবে এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন আগামী সাত দিনের মধ্যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩