ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্যের মা ও পুত্রবধুকে হত্যা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে ইউনিয়নে সাবেক ইউপি সদস্যের মা ও ছেলের বউয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়াও ওই ইউপি সদস্যের স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বুধবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান৷

নিহতরা হলেন, দেলোয়ার হোসেনের মা লালমোননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এ ছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষাক্তদ্রব্য মিশিয়ে তাদের কিছু খাওয়ানো হয়েছে। তবে বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য চুরির ঘটনা সাজিয়েছে দুর্বৃত্তরা। যদিও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি৷

তিনি বলেন, ‘বুধবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর লালমুন নেছা ও রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতালে মিনারা বেগমের চিকিৎসা চলছে।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী টয়লেটে যেতে ঘর থেকে বের হন। তখন তিনি বাড়ির মধ্যে অজ্ঞাতনামা এক ব্যক্তির অবস্থান দেখতে পেয়ে ডাকাডাকি করেন। তবে ওই ব্যক্তি কোনো উত্তর না দিলে ওই নারী ঘরের ভেতর থেকে টর্চলাইট আনতে যান। ফিরে এসে ওই ব্যক্তিকে আর না পেয়ে নিজেদের গোয়ালঘরের দিকে যান তিনি। সেখানে গিয়ে গরুসহ সবকিছু ঠিকভাবে দেখতে পান। পরে ঘরে ফেরার সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় তিনি ভয়ে চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজনও সেখানে জড়ো হন৷

পরে স্থানীয়রা ঘরের ভেতর গিয়ে তিন নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, ঘরের একপাশে একটি ছোট আকারের সিঁদ কাটা হয়েছে, তবে সেটি দিয়ে কোনো মানুষের চলাচল সম্ভব নয়। তবে দুবৃত্তরা কিছু স্বর্নালংকারসহ অল্প কিছু মালামাল নিয়ে গেছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাবুগঞ্জে সাবেক ইউপি সদস্যের মা ও পুত্রবধুকে হত্যা

আপডেট সময় ১২:৪০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩