ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

বাগেরহাটের মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার জেলে

বাগেরহাটের সুন্দরবন এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে অনুকুল গাইন নামের এক জেলে আহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অন্তর্গত সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অনুকুল আমুরবনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে।

আহত অনুকুলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, অনুকুল ও তার প্রতিবেশী মাহবুব শেখ মিলে সকালে সুধীরের সিলা এলাকায় চরগড়া দিয়ে মাছ ধরছিল। এ সময় সুন্দরবন থেকে খালের পাড়ে আসা একটি বাঘ হঠাৎ আক্রমণ করে অনুকুলকে। তার সঙ্গে থাকা মাহবুবের চিৎকারে নিকটস্থ জেলে ও লোকজন বনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে।

সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, মাছ ধরার অনুমতি নিয়ে স্থানীয় পশ্চিম আমরবুনিয়া গ্রামের মাহবুব শেখ ও অনুকুল গাইন শুক্রবার সকালে সুন্দরবনের জিউধারা স্টেশনের একটি খালে মাছ ধরার কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ টার দিকে অনুকুল নামের ওই জেলেকে পেছন থেকে আক্রমণ করে একটি বাঘ। এ সময় আহত জেলের সঙ্গী মাহমুদের চিৎকারে আমরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক গিয়ে অনুকুলকে উদ্ধার করে।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, বাঘের থাবায় তার মেরুদণ্ড, পাজড়সহ পেটে ক্ষত হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে এ হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

বাগেরহাটের মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার জেলে

আপডেট সময় ১০:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩