ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

শিক্ষার্থীরাই গড়বে স্মার্ট বাংলাদেশ: পলক

শিক্ষার্থীরাই গড়বে স্মার্ট বাংলাদেশ, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে গ্রিন, ক্লিন এবং স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের ওপরে প্রতিষ্ঠিত হবে স্মার্ট বাংলাদেশ। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় মাইক্রো প্রসেসর ডিজাইন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, রোবটিকস এবং সাইবার সিকিউরিটি প্রযুক্তির বিকাশ ও সক্ষমতা বাড়াতে কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে ১২ দিনব্যাপী আয়োজিত চলনবিল শিক্ষা উৎসবের অষ্টম দিনে সংবর্ধনা ও সম্মাননা প্রদান প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাসহ অন্যরা।

এ সময় সিংড়ার রত্ন হিসেবে বিচারপতি ফাহমিদা কাদের এবং শিল্প সচিব জাকিয়া সুলতানাকে সম্মাননা দেওয়া করা হয়। এছাড়া রত্নগর্ভা মা, মরণোত্তর গুণিজন, অদম্য মেধাবীসহ ১ হাজার ৬০০ জনকে সম্মাননা দেওয়া হয়। ৩১ জানুয়ারি শেষ হবে ১২ দিনের চলনবিল শিক্ষা উৎসব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

শিক্ষার্থীরাই গড়বে স্মার্ট বাংলাদেশ: পলক

আপডেট সময় ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩