ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

খেলতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

রাজধানী কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় খেলতে গিয়ে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের নাম—আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৫)।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই শিশুই পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলা ভবনে থাকত। রহিমের বাবার নাম রোমান মিয়া ও লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

রহিমের বাবা রোমান মিয়া জানান, ‘আজকের সন্ধ্যার দিকে পাঁচতলা ছাদে অন্য শিশুদের সঙ্গে তারা খেলা করছিল। ছাদের রেলিং না থাকায় হঠাৎ তারা দুজনে নিচে পড়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

খেলতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩