ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

নোয়াখালীতে ১৬ টাকার ইনজেকশন এক হাজারে বিক্রি

নোয়াখালী সদর উপজেলায় অভিযোগ উঠেছে জাপান-বাংলাদেশ হাসপাতালের বিরুদ্ধে। ১৬ টাকা দামের ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়েছে । পরে অভিযান চালিয়ে তাদের ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, রাতের বেলা সুযোগ পেয়ে ওই ফার্মেসির মালিক ১৬ টাকার একটি ‘বারবিট ইনজেকশন’ এক হাজার টাকায় বিক্রি করেন। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। পরে দায় স্বীকার করায় ওই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। কাওছার মিয়া আরও বলেন, এক প্যাকেটের পাঁচটা বারবিট ইনজেকশনের দাম ৮০ টাকা। সেখানে একটার দাম মাত্র ১৬ টাকা হলেও গ্রাহকের কাছ থেকে ১ হাজার টাকা আদায় করা হয়েছে, যা রীতিমতো ডাকাতি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

নোয়াখালীতে ১৬ টাকার ইনজেকশন এক হাজারে বিক্রি

আপডেট সময় ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩