ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

চুরির অপবাদে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪

চুরির অপবাদে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী সদর বিসিক শিল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই নির্মাণশ্রমিকের মধ্যে একজনের নাম রেজাউল ইসলাম (৪৫)। তিনি নওগাঁর মান্দা থানার সুগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, মডার্ন ফুড নামে একটি খাদ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানির মালিকের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে ১০ লাখ টাকা চুরির অভিযোগে দুই শ্রমিককে খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এমন নির্যাতন চলে রাত ৯টায় পর্যন্ত। এসময় মোবাইলফোনে ভিডিও ধারণ করা হয়।

পরে রাত সাড়ে ৯টায় পুলিশ গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত মডার্ন ফুডের মালিক আব্দুল মালেক ও তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহসহ চারজনকে আটক করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

চুরির অপবাদে দুই শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪

আপডেট সময় ১২:৫৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩