ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

দিরাইয়ে মাঠের মাটি কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

দিরাই উপজলার রফিনগর ইউনিয়নে খেলার মাঠের মাটি কেটে হাওর রক্ষা বাঁধ নির্মাণকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় অন্তত  ২০  জন আহত হয়েছেন। সোমবার দুপুরে রফিনগর ইউনিয়নের পুরন্দরপুর, দুর্লভপুর ও আলীপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গুরুতর আহত আশু সরকার, দিলীপ সরকার, চয়ন সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কালিয়াকুটা হাওর উপ-প্রকল্পের ২২ নং প্রকল্প বাস্তবায়ন কমিটি আলীপুর গ্রামের এজমালি সম্পত্তি (বর্তমান ফুটবল খেলার মাঠ) থেকে মাটি কেটে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ করছিলেন। আলীপুর গ্রামবাসী এতে বাধা দিলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পুরন্দরপুর গ্রামের নারায়ণ চক্রবর্তী ও দুর্লভপুর গ্রামের সাধারণ সম্পাদক সদন সরকারের সাথে আলীপুর গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নারায়ণ চক্রবর্তী ও সদন সরকারের নেতৃত্বে সোমবার দুপুরে পুরন্দরপুর ও দুর্লভপুর গ্রামের শতাধিক লোকের সাথে আলীপুর গ্রামবাসীর সংঘর্ষ বাধে।
রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস বলেন, এ বিষয়টি আমরা আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু আজকে এক্সেকেভেটর দিয়ে মাটি কাটায় আলীপুর গ্রামবাসী মাটি বাধা দেয়া। আলীপুর গ্রামবাসী চায় তারা এখানে ধান শুকাতে আর পুরন্দরপুর ও দুর্লভপুর গ্রামবাসী চায় জমি বানাতে এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আমি ও আমার ইউনিয়ন পরিষদের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

দিরাইয়ে মাঠের মাটি কাটাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৮:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩