ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ Logo মহি উদ্দিন মহিমের অর্থায়নে বুড়ুমপুরে নতুন জামে মসজিদের উদ্বোধন Logo শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন কৃষকদের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতার আশ্বাস Logo বিরোধের জেরে প্রশাসনের হেফাজতে শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন Logo শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আমন ধান চাষে কৃষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে যাত্রা শুরু করল আয়ূব আলী মাংসের দোকান Logo পাথারিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ Logo শান্তিগঞ্জের পাথারিয়ায় কৃষকদের নিয়ে উচ্চ ফলনশীল আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo যুবলীগ নেতা সুহেলের নেতৃত্বে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবনে একক দখলচেষ্টার প্রতিবাদে অপরাংশের তালা Logo দিরাইয়ের ভাটিপাড়ায় সদস্য পদে প্রার্থী হতে চান স্বপন দাস

রাত ১০টা পর্যন্ত রমজানে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

আসন্ন রমজানে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একইসঙ্গে ১৫ রোজার পর থেকে ঈদের আগ পর্যন্ত যতক্ষণ ক্রেতা ততক্ষণ দোকান খোলা রেখে পণ্য বিক্রির সুযোগ চেয়েছেন ব্যবসায়ীরা।

ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পণ্য মজুত করলে হরহামেশা শাস্তি দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু একজন ব্যবসায়ী কতটুকু মজুত করতে পারবে তার নীতিমালা নেই। রমজানে সাধারণত পণ্যমূল্য বেড়ে যায়। তখন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। এক্ষেত্রে আমদানিকারকদের নজরে রাখা জরুরি। কারণ বাজারে এখনই পণ্যের ঘাটতি তৈরি হয়েছে।

আরিফুর রহমান টিপু বলেন, ‘দোকান ব্যবসায়ীরা কোনো পণ্য উৎপাদন বা আমদানি করে না। তাদের পক্ষে সিন্ডিকেট করাও সম্ভব না। সিন্ডিকেট পরিচালনা করে দেশের সর্বোচ্চ ১৫-২০ জন আমদানিকারক, উৎপাদনকারী এবং সুপার বিপণনকারী প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি বা অভিযান পরিচালিত হলে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল হবে।’

তিনি পাইকারি ও খুচরা বিক্রিতে নিট মুনাফার হার ঠিক করে দেয়ার দাবি জানান।

সংগঠনের নেতারা বলেন, দোকান ব্যবসায়ীদের বেচাবিক্রি হয় সাধারণত মাগরিবের নামাজের পর। সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বর্তমানে রাত ৮টার পর দোকান বন্ধ করে দেয়া হয়। এতে করে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। এই ক্ষতি পোষানোর জন্য রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখা দরকার।

সংবাদ সম্মেলনে দোকান ব্যবসায়ীরা ভ্যাট আইন সহজ করার দাবি জানান। তারা বলেন, ৫০ লাখ টাকার টার্নওভারের ওপরের সব দোকান ব্যবসায়ী বর্তমান আইন অনুযায়ী মোট বিক্রি মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দেয়। এটাকে সহজ করে নিট মুনাফার ওপর ১৫ শতাংশ ভ্যাটের বিধান করা হোক।

এছাড়া দোকান ব্যবসায়ীরা ভারতের মতো করে সব দোকানে ইএফডি মেশিন দেয়ার অনুরোধ জানান, যেন ভ্যাট দেয়া সহজ হয়; সরকারেরও রাজস্ব বাড়ে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ভোটারদের দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী প্রচারণায় আব্দুল আজিজ

রাত ১০টা পর্যন্ত রমজানে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

আপডেট সময় ০৭:৩২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩